বরিশাল নিউজ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ ২৫ সেপ্টেম্বরের পূর্বাভাসে জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশালসহ দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আজ শুক্রবার,২৫ সেপ্টেম্বর ভোর ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তাপমাত্রা: বরিশালের আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭° সেলসিয়াস থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বা অস্বস্তি ৩৭° সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে।
বাতাস ও আর্দ্রতা: দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় প্রায় ১৩ থেকে ১৪ মাইল বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৮০%।
২৬ সেপ্টেম্বর শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে এবং আকাশ আংশিক মেঘলা ও রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
২৭ সেপ্টেম্বর রবিবার:
২৮ সেপ্টেম্বর থেকে: পরবর্তী সপ্তাহের শুরুতে আবার নতুন করে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে ঝড়-বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার,২৪ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানা গেছে।
পূর্বাভাসে যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার কথা বলা হয়।
ঐসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন