বরিশাল নিউজ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

স্থল গভীর নিম্নচাপের প্রভাবে বরিশালসহ ১১ এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর জানায়, বৃহস্পতিবার দুপুর তিনটা থেকে শুক্রবার দিবাগত রাত একটা পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এলাকাগুলো হলো:
বরিশাল
পটুয়াখালী
ঢাকা
ফরিদপুর
খুলনা
যশোর
কুষ্টিয়া
রাজশাহী
পাবনা
নোয়াখালী
কুমিল্লা
সমুদ্রবন্দরে সংকেত
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর অন্ধ্র প্রদেশ ও সংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় থাকা নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও সংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই বরিশাল বিভাগের পায়রাসহ চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
জেলেদের প্রতি নির্দেশনা
উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন