Advertise top
বরিশাল জেলা

নিয়ন্ত্রণ হরিয়ে বাস পুকুরে; নিহত ১

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম    

নিয়ন্ত্রণ হরিয়ে বাস পুকুরে; নিহত ১
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। ছবি: বরিশাল নিউজ

বরিশালের গড়িয়ারপাড় এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে আব্দুল মালেক (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

 

পিরোজপুরের স্বরুপকাঠি থেকে শনিবার, ১৯ সেপ্টেম্বর সকালে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশ্যে ছেড়ে আসে বাসটি। পথিমধ্যে বরিশাল-বানারীপাড়া সড়কে সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত আব্দুল মালেক (৭০) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

 

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বরিশাল নিউজ ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

দুর্ঘটনার পরপরই যাত্রীদের অনেককে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 

অপর আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ওসি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal