Advertise top
গণমাধ্যম

পুলকের পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম    

পুলকের পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
পুলকের বাসায় তার স্ত্রী- কন্যার খোঁজ নিলেন জহিরউদ্দিন স্বপন। ছবি: বরিশাল নিউজ

বরিশালের প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর দুপুরে নগরীর উত্তর মল্লিক রোডস্থ পুলকের বাসভবনে  তাঁর  স্ত্রী ও মেয়ের সাথে সাক্ষাৎ করেন তিনি।

 

এ সময় জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেছেন, পুলকের সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক ও পরিচয়। আমি খুবই মর্মাহত ও বেদনা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে সাংবাদিক পেশা নিয়ে একটু ভিতরে ঢুকতে হয়েছে। সাংবাদিক পক্ষ ও মালিক পক্ষের স্বার্থ নিশ্চিত করে একটি ওয়েজবোর্ড বাস্তবায়ন করবো। মালিক পক্ষের সাথে কথা বলেছি, সম্পাদক ও সাংবাদিকদের সাথে কথা বলেছি। কিছুটা কাজ এগিয়ে দিয়ে এসেছি।

 

তিনি জানান,এই পেশা নিজেকে মর্যাদাবান করে।অন্যান্য পেশাতে নিজের ব্যক্তিগত স্বার্থই শুধু থাকে। কিন্তু সাংবাদিকতা পেশায় যারা জড়িত তারা বেতনের নিশ্চয়তা চায়, মর্যাদা চায়। আমি যদি সব কাজ কওে আসতে পারতাম, তাহলে ভবিষ্যতে এই পরিস্থিতে কাউকে পড়তে হতো না। আমি নীতিগতভাবে তিন পক্ষের নৈতিক সমর্থন তৈরি করে এসেছি।

 

এ সময় তিনি আরও বলেন, পুলক আমাদের কাছে আর ফিরে আসবে না। শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করলেই হবে না, এটি ক্ষুদ্র অনাকাঙিক্ষত দুর্ঘটনা নয়, এটির শিকর অনেক দূরে। আমাদেও প্রধানমন্ত্রী গণমাধ্যমের ব্যাপাওে অনেক সচেতন। আমরা সবাই মিলে পুলকের পরিবারের দিকে খেয়াল রাখব। পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটাকে দেখিয়ে দিয়ে গেছে।

 

জহির উদ্দিন স্বপন পুলক চ্যাটার্জীর স্ত্রী প্রিয়াংকা চ্যাটার্জী ও কন্যা প্রকৃতি চ্যাটার্জীর সাথে কথা বলেন এবং সার্বিক খোঁজ খবর নেন।

 

এ সময় জহির উদ্দিন স্বপনের সাথে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক সহ সম্পাদক আনোয়ারুল হক তারিণ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal