Advertise top
বিদেশ

মক্কা চুক্তিতে নতুন দেশ নয়: পাকিস্তান

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম    

মক্কা চুক্তিতে নতুন দেশ নয়: পাকিস্তান
মক্কা চুক্তি । প্রতীকী ছবি

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে এই মুহূর্তে নতুন কোনো দেশকে যুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

এ বিষয়ে কোনো আলোচনাও চলছে না বলে স্পষ্ট করেছে মন্ত্রণালয়টি।

 

মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, চুক্তিটি মূলত একটি আত্মরক্ষামূলক সামরিক জোট, যা তিন দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ওপর জোর দিয়ে তৈরি। নতুন কোনো রাষ্ট্রকে যুক্ত করার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

 

সৌদি আরবের মক্কা নগরীতে গত ৭ আগস্ট এই ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এরপর থেকে চুক্তি সম্প্রসারণ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে একাধিকবার ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে।

 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর আগে বলেছিলেন, চুক্তির দরজা আঞ্চলিক অন্য দেশগুলোর জন্যও খোলা থাকবে। এর আগে ২৮ আগস্ট পাকিস্তানও জানিয়েছিল, নতুন সদস্য অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে, তবে তার আগে রিয়াদ ও আঙ্কারার সঙ্গে বিস্তারিত আলোচনা প্রয়োজন হবে।

 

পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধর দেশ, যে কারণে এই জোট নিয়ে আঞ্চলিক পর্যবেক্ষকদের বাড়তি নজর রয়েছে।

 

সূত্র: ডন, বিবিসি বাংলা, ইত্তেফাক


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal