Advertise top
শিক্ষা

‘প্রেম প্রত্যাখান’বিষয় নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মারামারি- ধাওয়া-পাল্টা ধাওয়া

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ আগষ্ট ২০২৬, ০৯:১৩ পিএম    

‘প্রেম প্রত্যাখান’বিষয় নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মারামারি- ধাওয়া-পাল্টা ধাওয়া
বরিশাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)প্রেমের প্রস্তাবে রাজী না হওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

 

এরমধ্যে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট এলাকায় তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

 

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখান হলে উত্যাক্তের ঘটনা ঘটে। এই নিয়ে দুই বিভাগ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।

 

অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী জানান,তাদের বিভাগের  কিছু শিক্ষার্থী শনিবার রাতে ভিসি গেটের বিপরীতে জড়ো হন। একপর্যায়ে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী মারধরের জন্য এগিয়ে এলে হাতাহাতির সূত্রপাত হয়। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ওই  অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ঘটনাটিকে অতিরঞ্জিত করে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

 

ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, ‘দুই পক্ষকে নিবৃত করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal