Advertise top
শিক্ষা

বরিশালে এসএসসিতে পাসের হারে এগিয়ে পিরোজপুর, ফলাফলে ছাত্রীরা

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ আগষ্ট ২০২৬, ০৫:১৯ পিএম       

বরিশালে এসএসসিতে রেজাল্টে এগিয়ে পিরোজপুর, ফলাফলে এগিয়ে ছাত্রীরা
বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম ফলাফল ঘোষণা করছেন।ছবি: বরিশাল নিউজ

বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার বেড়ে হয়েছে ৬০ দশমিক ৩৫ শতাংশ হয়েছে। গত বছর পাসের হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। জিপিএ-৫ পেয়েছেন দু্ই হাজার ৭৭৮ জন শিক্ষার্থী।

 

বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম আজ সোমবার, ১০ আগস্ট সকাল ১০টার দিকে এই ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন।

 

বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৪৫ জন এবং ছাত্রী ৪২ হাজার ৯১৩ জন।

 

পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৮ হাজার ৫৫৫ জন। তাদের মধ্যে ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন এবং ছাত্রী ২৮ হাজার ৬০০ জন। অর্থাৎ এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

 

বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা।

 

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে প্রতি বছরের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal