Advertise top
রাজনীতি

ইআবা বরিশাল শাখার কমিটি ঘোষণা

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:১১ এএম    

ইআবা বরিশাল শাখার কমিটি ঘোষণা

মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমানকে সভাপতি ও মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ২০২৭-২৮ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার, ২৩ জুলাই দুপুরে বরিশাল নগরীর সদর রোডের একটি হোটেলের সেমিনার রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার মজলিসে শূরা অধিবেশন শেষে কমিটি ঘোষণা করেন দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।

 

আগামী সপ্তাহের মধ্যেই নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদককে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নির্দেশ দিয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।

 

ইসলামী আন্দোলন জেলা কমিটির বর্তমান সদস্য উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal