Advertise top
রাজনীতি

জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে: জাপা মহাসচিব

বরিশাল নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৯:০৭ পিএম    

জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে: জাপা মহাসচিব
আর্যলক্ষ্মী ভবন মিলনায়তনে মঙ্গলবার বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির মতবিনিময় সভা

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ না করলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতো না। জামায়াত ও এনসিপি এক মাস আগে ভোট বর্জন করত। তারেক জিয়াও প্রধানমন্ত্রী হতে পারতেন না।’

তিনি আরো বলেন,  ’ক্ষমতায় এসে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে বাধা দিয়ে বিএনপি ঠিক কাজ করছে না। ভবিষ্যতে জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন করবে না। জাতীয় পার্টি ছাড়া কোনো সরকারও বেশিদিন চলতে পারবে না।’

বরিশাল নগরীর আর্যলক্ষ্মী ভবন মিলনায়তনে মঙ্গলবার, ৯ জুন সন্ধ্যায় বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী আরো বলেন, ‘সরকারের ১০০ দিনের ভালো কোনো কাজ হয়নি। এর মধ্যে ৬০৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে।

মহাসচিব বলেন, দেশ একটি ক্রান্তিকালে পড়েছে, তীব্রভাবে অর্থনৈতিক সংকট বাড়ছে, অসংখ্য মানুষ চাকরি হারাচ্ছে। নতুন সরকার নতুন আগমন গণতন্ত্রের নবদোয়ার হওয়ার কথা ছিল। আমরা কষ্ট ভারাক্রান্ত মনে দেখেছি নতুন সরকারের যাত্রা গণতন্ত্রের অগ্রযাত্রা হচ্ছে না। সেখানে আমরা একমুখিতা, এক দলীয়করণ, স্বজনপ্রীতি, দুর্নীতির পূর্বাভাস দেখতে পাচ্ছি।

সভায় জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেন, সভার পূর্বনির্ধারিত স্থান ছিল বরিশাল ক্লাব মিলনায়তন। ওপরমহলের নির্দেশের অজুহাত দেখিয়ে পুলিশ সেখানে সভা করার অনুমতি দেয়নি। আগরপুর রোডের আরেকটি মিলনায়তনে সভা করতে চাইলে সেখানেও বাধা দেওয়া হয়। পরে আর্যলক্ষ্মী মিলনায়তনে অনুমতি পাওয়া যায়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া, ইকবাল হোসেন তাপস, আলমগীর শিকদার লোটন, এমরান হোসেন প্রমুখ।

প্রকাশ: ০৯ জুন, ২০২৬ ২০:৫১

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে: জাপা মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ না করলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতো না।

জামায়াত ও এনসিপি এক মাস আগে ভোট বর্জন করত। তারেক জিয়াও প্রধানমন্ত্রী হতে পারতেন না। ক্ষমতায় এসে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে বাধা দিয়ে বিএনপি ঠিক কাজ করছে না। ভবিষ্যতে জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন করবে না। জাতীয় পার্টি ছাড়া কোনো সরকারও বেশিদিন চলতে পারবে না।’

মন্তব্য লিখুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal