Advertise top
পরিবেশ

বরিশালে কালবৈশাখী; বিদ্যুৎহীন ৫ উপজেলা, টেকনিশিয়ানদের ছুটি বাতিল

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৯:০৫ পিএম       

বরিশালে কালবৈশাখী; বিদ্যুৎহীন ৫ উপজেলা, টেকনিশিয়ানদের ছুটি বাতিল
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়।ছবি: সংগৃহীত

বরিশালে আজ বুধবার কালবৈশাখী ঝড়ে পাঁচটি উপজেলায় গাছপালা উপড়ে পড়ে বিদ্যুতের ক্ষতি হয়েছে। বিছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো.আব্দুল কুদ্দুস বলেন, বুধবার সকালে ১৫ থেকে ২০ নটিক্যাল মাইল বেগে বাতাস প্রবাহিত হয়।

 

পল্লী বিদ্যুতের বরিশাল ১ এর জেনারেল ম্যানেজার (জিএম) এ বি এম মিজানুর রহমান বলেন, ঝড়ের কারণে মেহেন্দীগঞ্জ, হিজলা, মুলাদী বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলার এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এমন পরিস্থিতিতে টেকনিশিয়ানদের ছুটি বাতিল করা হয়েছে।

 

তিনি আরও বলেন, মেহেন্দীগঞ্জের উলানিয়া ও হিজলায় বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এছাড়া পৌরসভার চুনারচর এলাকায়ও খুঁটি ভেঙে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বুধবার রাতের মধ্যে দুয়েকটি উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা সম্ভব হলেও পুরো বিদ্যুৎ সংযোগে সময় লাগবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal