বরিশাল নিউজ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ পিএম
বরিশালের উজিরপুরেউজিরপুরে যুবদল কর্মী কাওসার হাওলাদার (৩৭) খুনের বিচার দাবি করেছে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও এলাকাবাসী।
খুনের মূল রহস্য উদঘাটন এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার, ২৫ অক্টোবর বিকালে সাতলা একতা বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
বিশিষ্ট সমাজসেবক আঃ হক হাওলাদার এতে সভাপতিত্ব করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাওলাদার, যুবদল নেতা মোঃ রাশেদ আমিন হাওলাদার, নিহতের মেজো ভাই মোঃ মোস্তফা হাওলাদার, সাবেক চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, সাতলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ ও সাবেক ইউপি সদস্য এনামুল হাওলাদার।
নিহত কাওসারের স্ত্রী সাগরি বেগম (৩০) ও তার চার সন্তান ফাতেমা (১৪), নুসরাত (১০), তায়েবা (৭) এবং আবু হুরায়রা (৪) কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কাওসার হাওলাদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত ১০টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় কাওসার হাওলাদার ও রাশেদ আমিনের ওপর হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। তারা মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে সেখানে আসে বলে অভিযোগ রয়েছে। হামলার সময় জীবন বাঁচাতে কাওসার ও রাশেদ একটি ঘরে আশ্রয় নেন। পরে হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কাওসারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
হামলার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করা মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময় পদ্মা সেতু দক্ষিণ থানার টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই মোঃ মোস্তফা হাওলাদার উজিরপুর মডেল থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন