Advertise top
শিক্ষা

পবিপ্রবিতে হামলা; বিএনপিসহ সহযোগী সংগঠনের ৪ নেতা বহিস্কার

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:১৮ পিএম       

পবিপ্রবিতে হামলা; বিএনপিসহ সহযোগী সংগঠনের ৪ নেতা বহিস্কার
পবিপ্রবিতে হামলার ঘটনায় বহিস্কৃত দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত হোসেন। ছবি: বরিশাল নিউজ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভিসি অপসারণ দাবিতে চলমান আন্দোলনে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দুমকি উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংগঠন।

 

বিএনপি নেতা বহিস্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার, ১১ মে সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

যুবদলের ২ নেতা বহিষ্কার

যুবদলের বহিস্কৃতরা হলেন, দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত হোসেন। কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে সোমবার, ১১ মে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

 

পাশাপাশি পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বহিষ্কৃত সাবেক সদস্য সচিব রিপন শরীফসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 

স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মুসা ফরাজী

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় আরো বহিষ্কার হলেন দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী।

 

সোমবার, ১১ মে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মুসা ফরাজীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal