Advertise top
পটুয়াখালী

পটুয়াখালীতে রান্না ঘরের আগুনে পুড়লো বসত ঘর

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম    

পটুয়াখালীতে রান্না ঘরের আগুনে পুড়লো বসত ঘর
পটুয়াখালীতে ব্যবসায়ী বসত ঘরে আগুন নিয়ন্ত্রেনে ফায়ার সার্ভিস। ছবি: বরিশাল নিউজ

পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট চৌরাস্তার মুন্সিবাড়ি এলাকায় আজ সোমবার সকালে আগুন লেগে ব্যবসায়ী কামরুল মুন্সির বসত ঘর পুড়ে গেছে। তার মিনিবাসের পরিবহন ব্যবসা রয়েছে।

 

আগুন লেগে এক ব্যবসায়ীর বসতবাড়ি পুড়ে গেছে। সোমবার, ১৬ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে আগুন লাগে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ীর মালিক বাড়ীর পিছনদিকে থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়দের ডাকাডাকি করেন। মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া আগুন হয়ে সামনের দিকে ছড়িয়ে পড়ে।

 

 খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

কামরুল মুন্সি বলেন, ‘সন্তানদের স্কুলে দিয়ে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। এ সময় রান্নাঘরের দিক থেকে শব্দ শুনে উঁকি দিয়ে দেখি আগুন লেগেছে। দ্রুত স্ত্রীকে নিয়ে খালি হাতে ঘর থেকে বের হয়ে যাই। এর মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সব মালামাল পুড়ে যায়।

 

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রাজিব হোসেন জানান, ‘ফোনকল পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির পেছনের রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। আগুনে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal