Advertise top
নির্বাচন

বরিশালে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনসহ ৭ জনকে শোকজ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম    

বরিশালে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনসহ ৭ জনকে শোকজ
বরিশাল-১ আসনের (গৌরনদী- আগৈলঝাড়া) বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন। ফাইল ফটো।

বরিশাল-১ আসনের (গৌরনদী- আগৈলঝাড়া) ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি প্রচারে সমর্থকদের উপর হামলা ও অব্যাহত হুমকির ঘটনায় বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনসহ সাত কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

 

কমিটির প্রধান বরিশালের যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার ওই নোটিশ দেন। রবিবার সবাইকে দপ্তরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

কারণ দর্শানোর নোটিশ জারি করে প্রতিবেদন বিচারকের দপ্তরে পাঠানোর জন্য গৌরনদী মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

 

নোটিশপ্রাপ্তরা হলেন: বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন, সমর্থক সরিকল গ্রামের বিপ্লব প্যাদা, রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের সেন্টু সিকদার, মশিউর সিকদার, সুমন খান, সাদ্দাম বাজার এলাকার রাসেল হাওলাদার ও ধানডোবা গ্রামের শাহজাহান ফকির।

 

পৃথক তিনটি নোটিশের একটি বিএনপির প্রার্থীকে, অপর একটিতে তার পাঁচ কর্মী এবং তৃতীয়টিতে দুই কর্মীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, শুক্রবার বিকালে নোটিশ পেয়েছি। পরে প্রত্যেকের নামে পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

 

জহির উদ্দিন স্বপনকে দেওয়া নোটিশে বলা করা হয়েছে, তার (স্বপন) নির্দেশে সমর্থকরা ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নেতাকর্মীদেরকে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেছে। এ ঘটনায় তাকে রবিবার সকাল ১০টায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

অন্য দুই নোটিশে বলা হয়েছে, তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক হিসেবে একই আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কার্যক্রম চলাকালে কর্মীদেরকে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন এবং মারপিট করে শারীরিকভাবে আহত করেছেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করায় শাস্তিযোগ্য অপরাধ। তাদের একই দিন একই সময়ে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal