Advertise top
নির্বাচন

বরিশালের আজ তারেক রহমানের অপেক্ষায় দলের নেতা-কর্মী- সাধারণ মানুষ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম       

বরিশালের  আজ তারেক জিয়ার অপেক্ষায় দলের  নেতা-কর্মী- সাধারণ মানুষ
তারেক রহমানকে বরণে বিভাগীয় জনসমাবেশ। ছবি: বরিশাল নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের আনন্দের শেষ নেই। বার বার পিছিয়ে যাওয়ায় সভা আয়োজন নিয়ে এক সময় নেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। পরবর্তীতে সভা চূড়ান্ত হওয়ায় তার আগমনে বিভাগ জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

বরিশালের বেলস পার্কে ( বঙ্গবন্ধু উদ্যান) আজ বুধবার, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এরআগে তিনি হেলিকপ্টার যোগে বরিশাল আউটার স্টেডিয়ামে অবতরণ করবেন।

 

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে সংবাদ কর্মীদের বলেন, “আমাদের আশা তারেক রহমানের এই সমাবেশে কয়েক লাখ সাধারণ মানুষের উপস্থিতি ঘটবে এবং বরিশাল শহরটি লোকে লোকারণ্য হয়ে যাবে।”

 

এদিকে গত সোমবার বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন, তারেক রহমান দক্ষিণাঞ্চলের উন্নয়নে অত্যন্ত সজাগ। বিএনপি ক্ষমতায় গেলে অতীতের মতো এবারও দক্ষিণাঞ্চলে উন্নয়নের নতুন মাইলফলক রচিত হবে।

 

বিএনপি সূত্র জানিয়েছে, জনসভা বেলা ১১টায় শুরু হবে, এরপর হেলিকপ্টারযোগে ২০ মিনিট পর তারেক রহমান সমাবেশ স্থলে পৌঁছাবেন।  তিনি কর্মসূচি শেষে আবার হেলিকপ্টারযোগে ফরিদপুর নির্বাচনী সভায় অংশ নেবেন।  


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal