Advertise top
খেলা

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ; লাল সবুজদের প্রতিপক্ষ যারা

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৮:১৭ পিএম       

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) শুরু হবে বিশ্বকাপের মূল আসর। এরআগে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ।  আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে।

 

আগামী ২৭ মে থেকে ১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও টোবাগোর দুটি করে মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৭টি প্রস্তুতি ম্যাচ।

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি ২৮ মে, টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি, বাংলাদেশ সময় যা রাত ৯টা ৩০ মিনিটে। এর আগে ২১, ২৩ ও ২৫ মে একই প্রতিপক্ষের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি খেলতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ দল।

 

বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ভারতের সঙ্গে আগামী ১ জুন। আইসিসির প্রকাশিত সূচিতে এখনো প্রস্তুতি ম্যাচটির ভেন্যু ঠিক করা হয়নি। শুধু বলা হয়েছে, যুক্তরাষ্ট্রেই ম্যাচটি হবে। জানানো হয়নি ম্যাচ শুরুর সময়ও।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal