Advertise top
বরিশাল

বরগুনায় ৪ টি হরিণের চামড়া জব্দ

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৮:০০ পিএম    

বরগুনায় ৪ টি হরিণের চামড়া জব্দ
কোস্টগার্ড অভিযানে জব্দ ৪ হরিণের চামড়া। ছবি: বরিশাল নিউজ

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট থেকে অভিযান চালিয়ে রবিবার, ৩১ মার্চ চারটি হরিণের চামড়া জব্দ করেছে কোস্টগার্ড।  তবে  কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম. জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চারটি হরিণের চামড়া জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া পরিবহনকারীরা পালিয়ে যায়। তিনি আরও জানান, জব্দ করা হরিণের চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal