বরিশাল নিউজ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ থেকে নতুন করে আদালত বর্জন চলছে আইনজীবীদের। তবে আদালত বাদী- বিবাদীদের শুনানী করার সুযোগ দিয়ে বিচার কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন।
কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস গত সোমবার বরিশালের অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। এই জামিনকে কেন্দ্র করে বরিশাল বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন, বিক্ষোভ এবং অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ঢুকে আসবাবপত্র তছনছ করে বিচার কার্যক্রম বন্ধ করে। আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের নেতৃত্বে এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলিসহ ২০ জনকে আসামি করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার।
এসব ঘটনায় আদালতে বিচার প্রত্যাশীদের চাপও কম ছিল। এরই মধ্যে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের ৪৫টি কোর্টে বিচারকাজ চলেছে। যার মধ্যে সিএসএম আদালতের ৫টি কোর্ট, ১১টি ট্রাইব্যুনাল ও ১২টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত উল্লেখযোগ্য।
সিএমএম কোর্টের নাজির কামরুল ইসলাম জানান, বিচারপ্রত্যাশীরা আসার কারণে কোর্ট চলমান রয়েছে। আইনজীবীরা না এলেও মামলার বাদী-বিবাদীদের নিজেদের পক্ষে যুক্তি তুলে দেওয়ার সুযোগ করে দিচ্ছেন বিচারকরা। এতেই মিলছে জামিন। সিএমএম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ট্রাইব্যুনালের তালিকাভুক্ত ৫৭ মামলার মধ্যে ৪০টিরই শুনানি হয়েছে।
পরদিন বুধবার গ্রেপ্তার করা হয় সভাপতিকে। বৃহস্পতিবার অসদাচরণের অভিযোগ এনে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর ১২ আইনজীবীর সনদ বাতিলের আবেদন করেছেন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন