Advertise top
আদালত-অপরাধ

বরিশালে আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করলেন আইনজীবীরা

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম       

বরিশালে আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করলেন আইনজীবীরা
প্রতীকী ছবি

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার এবং মামলা করার প্রতিবাদে ডাকা আদালত বর্জন কর্মসূচি সাপ্তাহিক ছুটি শেষ হওয়ার আগেই প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবীরা।  জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রেসরিলিজ দিয়ে তাদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। 

 

আওয়ামী লীগ নেতাকে জামিনের ঘটনায় এবং বিচারকের এজলাসে হামলার ঘটনায় মামলার প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীরা বুধবার ও বৃহস্পতিবার আদালত বর্জন কর্মসূচি পালন করেন। গ্রেপ্তারকৃতদের মুক্তি না দেওয়া পযন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।

 

 

আদালতে হামলা এবং বিচারকের সাথে অসদাচারণের কারনে  ১২ আইনজীবীর সনদ বাতিলের আবেদনের কারণে আইনজীবীদের এই পিছু হঠা বলে মনে করছেন সংশিষ্টরা।  

 

এদিকে যে আইনজীবীদের নামে মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের বাড়িতে রাতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান আইনজীবীরা।

 

আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মহসিন মন্টু বলেন, আমার বাড়িতে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। তবে আমি বাড়িতে ছিলাম না, আমার পুরো পরিবার আতঙ্কিত হয়ে পাড়েছিলেন।

 

একই অভিযোগ করেছেন আইনজীবী হাফিজ উদ্দিন বাবলু। তিনি বলেন, ‘আমাদের বেশ কয়েকজন সহকর্মীর বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। বিষয়টি নেক্কারজনক। এর আগে এরকম কোন ঘটনা ঘটেনি।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal