Advertise top
আদালত-অপরাধ

বরিশালে সিএমএম ১২ আইনজীবীর সনদ বাতিলের আবেদন করলেন

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম       

বরিশালে সিএমএম ১২ আইনজীবীর সনদ বাতিলের আবেদন করলেন
বরিশাল সিএমএম কোর্ট। ফাইল ফটো।

বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.জহির উদ্দিন ১২ জন আইনজীবীর নামে অসদাচরণের অভিযোগ এনে তাদের সনদ বাতিলের আবেদন করেছেন।  বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আজ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি এই আবেদন জানানো হয়।  

 

ওই ১২ আইনজীবীর মধ্যে রয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক নাজিমউদ্দিন পান্না, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মন্টু, মিজানুর রহমান, আব্দুল মালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরী, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, মহানগর দায়রা জজ আদালতের এপিপি ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন এবং বসিরউদ্দিন সবুজ।

 

বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ঢুকে হামলার অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলিসহ ২০ আইনজীবীর বিরুদ্ধে বুধবার মামলা করা হয়। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করে পুলিশ। তিনি বর্তমানে কারান্তরীণ রয়েছেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal