বরিশাল নিউজ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বরিশাল বারের সদস্য ও বিএনপি হাফিজ বাবলু জানান, তাকে তার অফিস রুম থেকে গ্রেপ্তার করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে কোর্ট হাজতে রাখা হয়।
সেখানে সভাপতির মুক্তির দাবিতে আন্দোলন করছেন বিএনপির আইনজীবীরা।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে সোমবার জামিনে মুক্তি দেওয়ার প্রতিবাদে তারা গতকাল মঙ্গলবার জামিনদানকারী বিচারকের কক্ষে হামলা ও আজ আদালত বর্জনের কর্মসূচি পালন করছিলেন তারা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন