Advertise top
রাজনীতি

বরিশালে মনোনয়ন পেলেন ড. শাম্মী আহমেদ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৫ পিএম       

বরিশালে মনোনয়ন পেলেন ড. শাম্মী আহমেদ
ড. শাম্মী আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। ছবি: অনলাইন


দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বরিশাল থেকে মনোনয়ন পেয়েছেন ড. শাম্মী আহমেদ। এবারের সাধারণ নির্বাচনেও তাকে বরিশাল- ৪ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। নাগরিকত্ব জটিলতায় তাঁর মনোনয়ন বাতিল হয়।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের আজ বুধবার, ১৪ ফেব্রুয়ারি বিকালে দলের পক্ষ থেকে ৪৮ জনের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি এই নামের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে।

 

শাম্মী ছাড়া পটুয়াখালী থেকে মনোনয়ন পেয়েছেন নাজনীন নাহার। 



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal