Advertise top
রাজনীতি

বিএনপি বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম    

বিএনপি বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ফটো

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ এক দফা দাবিতে আগামীকাল বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এই কর্মসূচির কথা বলেন। রিজভী বলেন, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।

 

এদিকে আজ মঙ্গলবার একদিনের সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষ হয়েছে।  এ নিয়ে গত ২৯ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলো গত ৫০ দিনে তিন দফায় চার দিন হরতাল এবং এগারো দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal