Advertise top
খেলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম       

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
বাংলাদেশের জয়ের মূল নায়ক ওপেনার আশিকুর রহমান শিবলি।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। আমিরাতকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ২৮২/৮ উইকেট

আবিরাত ৮৭/১০

ফল: বাংলাদেশের জয় ১৯৫ রানে।

 

এশিয়াকাপে এর আগের নয় আসরের আটটিতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এরমধ্যে একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করে তারা। অপর একটিতে চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান।

 

এই আসরে আটবার খেলে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৯ সালে ফাইনাল খেলা। সেবার ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal