বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। এরআগে তিনি ভারপ্রাপ্ত হিসেবে প্রায় চার মাস দায়িত্ব পালন করেন।
বিসিএস ১৫ ব্যাচের আয়কর ক্যাডারের এই কর্মকর্তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নিয়োগের পর প্রেষণে এনবিআরের চেয়ারম্যান করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আহসান হাবিবকে গত ২৯ জুন আইআরডির ভারপ্রাপ্ত সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে সরকার।
প্রজ্ঞাপনে জানানো হয়, এনবিআর চেয়ারম্যান পদ থেকে অবসরের আগে আহসান হাবিবকে নিজ ক্যাডারে ফিরতে হবে। এর আগে তিনি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন