Advertise top
পটুয়াখালী

দশমিনায় দুর্গাপূজায় নৌকাবাইচ

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম    

দশমিনায় দুর্গাপূজায় নৌকাবাইচ
দশমিনার নিবারণ কবিরাজ বাড়ির দিঘিতে নৌকাবাইচ। বরিশাল নিউজ ডটকম

পটুয়াখালীর দশমিনায় দুর্গাপূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ হয়েছে। দিঘির পাড়ে জড়ো হন হাজারো মানুষ।

 

উপজেলার নিবারণ কবিরাজ বাড়ির দিঘিতে বুধবার, ২১ অক্টোবর দুপুর দুইটার দিকে প্রতিযোগিতা শুরু হয়। এটি ছিল ৫৮তম আসর। ১০ থেকে ১২টি নৌকা অংশ নেয়।

 

আয়োজকেরা জানান, দিঘিটি ১৯৪৪ সালে খনন করা হয়। প্রতিবছর পূজা উপলক্ষে এখানে নৌকাবাইচ হয়। আশপাশের উপজেলা থেকেও নারী, পুরুষ ও শিশুরা দেখতে আসেন।

 

প্রতিযোগিতায় প্রথম হয় ‘বাংলার তরী’। দ্বিতীয় স্থান পায় ‘সোনার তরী’। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দশমিনার ইউএনও মাহমুদ হাসান মৃধা।

 

দর্শক অদির চন্দ বলেন, নৌকাবাইচের সময় প্রতিবছর এ বাড়ি জনসমুদ্রে পরিণত হয়। ইউএনও বলেন, দিঘিটি উপজেলার ইতিহাস ও ঐতিহ্যের ধারক। বিপুল উপস্থিতি দেখে তিনি অভিভূত বলেও জানান।

 

অনুষ্ঠানে আরও ছিলেন দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু ও উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বশার।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal