Advertise top
আদালত-অপরাধ

ইলিশ নিষেধাজ্ঞা; দুমকিতে ২ জেলের কারাদণ্ড

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম    

ইলিশ নিষেধাজ্ঞা; দুমকিতে ২ জেলের কারাদণ্ড
দুমকির নদীতে অভিযানে আটক জেলেরা। বরিশাল নিউজ ডটকম

পটুয়াখালীর দুমকিতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে দুই জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

উপজেলা মৎস্য বিভাগ বুধবার, ২১ অক্টোবর নদীতে বিশেষ অভিযান চালায়। অভিযানে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও একটি ট্রলার জব্দ করা হয়। তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়।

 

উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। 

 

পরে ভ্রাম্যমাণ আদালত বসান দুমকির ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। আদালত বাকেরগঞ্জের দুধলমৌ ভরপাশা গ্রামের মো. মজিবর হাওলাদার (৬২) ও মো. উজ্জ্বল হাওলাদারকে (২৬) ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

আটক তৃতীয়জন ১৩ বছর বয়সী এক কিশোর। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে এমন কাজে না জড়ানোর অঙ্গীকার করেছে সে।

 

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, জাটকা ও মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান চলবে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal