Advertise top
আদালত-অপরাধ

বৃদ্ধাকে মারধর; পিরোজপুরে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম    

বৃদ্ধাকে মারধর; পিরোজপুরে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
গ্রেপ্তার নোমান হোসেন মৃধা। বরিশাল নিউজ ডটকম

পিরোজপুরে এক বৃদ্ধকে মারধরের অভিযোগে দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নোমান হোসেন মৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

 

এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার, ২০ অক্টোবর রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে ছালাম শেখের (৬১) সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এরপর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের সড়কে তাকে মারধর করা হয়। মুখসহ শরীরের নানা স্থানে আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেন। তিনি সেখানে চিকিৎসাধীন।

 

এজাহারে বলা হয়েছে, বিএনপির কর্মীদের গালাগাল এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার হুমকির প্রতিবাদ করায় তার ওপর হামলা হয়। হামলার সময় কিল-ঘুষি মারা হয়। পরে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

 

পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal