বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতে জমেছে হাজার হাজার পর্যটকের ভিড়। হোটেল-মোটেলের ৮০ থেকে ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।
মঙ্গলবার, ২০ অক্টোবর বিকাল থেকেই পর্যটকের সমাগম বাড়তে থাকে। সৈকতে সাঁতার ও আড্ডায় মেতেছেন অনেকে। কেউ ঘুরছেন লেম্বুর বন, গঙ্গামতি, লাল কাঁকড়ার চর, রাখাইন মার্কেট ও ঝাউবাগানে।
পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাচ্ছে। সামনে ২৩ ও ২৪ অক্টোবরের কার্নিভালও আছে। সংশ্লিষ্টরা চার লাখ পর্যটক আসার আশা করছেন।
শেরপুর থেকে আসা নেছার উদ্দিন বলেন, সৈকত তার ভালো লেগেছে। তবে আরও পরিচ্ছন্ন রাখা দরকার বলে মত দেন তিনি। বাগেরহাট থেকে আসা নাঈমুল ইসলাম ও সায়মা দম্পতি জানান, হোটেল ভাড়া ও খাবারের দাম তাদের কাছে একটু বেশি মনে হয়েছে। নিরাপত্তায় পুলিশের আরও তৎপরতা চান তারা।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের ইনচার্জ নাজমুল হাসান বলেন, শনিবার, ২৪ অক্টোবর পর্যন্ত বিপুল পর্যটক থাকবেন। তাই পর্যটন স্পটে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। ট্যুরিস্ট পুলিশের সঙ্গে থানা পুলিশ, নৌ-পুলিশ ও সাদা পোশাকের সদস্যরাও দায়িত্বে থাকবেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন