বরিশাল নিউজ
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

প্রাথমিক শাখা চালু না করার দাবিতে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।
ক্লাস ও পরীক্ষা বর্জন করে সোমবার, ১২ অক্টোবর সকালে কলেজের সামনে বিক্ষোভ করেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণি ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা। এতে প্রতিষ্ঠানের সব ক্লাস বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মঙ্গলবার, ১৩ অক্টোবর সকাল থেকে তারা শাটডাউন কর্মসূচি শুরু করবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক শাখা আবার চালু হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। তাই এই শাখা যেন চালু না হয়, সেই দাবিতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে।
তবে প্রাথমিক শাখা চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান কলেজের অধ্যক্ষ। তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছেন বলেও জানান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন