বরিশাল নিউজ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম

বরিশালের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সভাটি হয়।
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার, ৬ অক্টোবর সকাল ১০টায় আলোচনা সভা হয়।
সভায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও জেলা প্রশাসক মামুন খন্দকার। মহানগর ও জেলা বিএনপির নেতারা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও ছিলেন।
সভায় শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, সুস্থ বিকাশ ও কল্যাণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। শিশু একাডেমির ৫০ বছরের পথচলা এবং শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়েও আলোচনা হয়।
শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন