বরিশাল নিউজ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১১:২৬ পিএম

বাকেরগঞ্জের নিখোঁজ তিন স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেনি।
ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুরের একটি ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে বৃহস্পতিবার, ১ অক্টোবর ভোরে তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ থানার পুলিশ। তিনজনই দশম শ্রেণির শিক্ষার্থী।
বাকেরগঞ্জ থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, ছাত্রীরা বাড়ি না ফেরায় পরিবার অনেক খোঁজাখুঁজি করে। এরপর থানায় জিডি করা হয়। পুলিশ তখনই অনুসন্ধানে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় তাদের অবস্থান শনাক্ত করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ছাত্রীরা পড়ালেখার চাপ সইতে না পেরে ঢাকায় চলে গিয়েছিল। প্রাথমিক তথ্যে জানা গেছে, সেখানে তারা কাজ খুঁজছিল।
বাকেরগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) আদিল হোসেন জানান, ছাত্রীদের ঢাকা থেকে বাকেরগঞ্জে আনা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন