Advertise top
বিদেশ

হুথি অগ্রগতিতে ইরানি উপদেষ্টাদের ভূমিকা

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম    

হুথি অগ্রগতিতে ইরানি উপদেষ্টাদের ভূমিকা
হুথি-ইরান সম্পর্ক বেশ পুরোনো। সংগৃহীত

ইয়েমেনের রেড সি উপকূল প্রায় ৪৮ ঘণ্টায় দখলে নেওয়ার সময় হুথি বিদ্রোহীদের সঙ্গে মাঠপর্যায়ে ছিলেন ইরানি রেভল্যুশনারি গার্ডের উপদেষ্টারা, জানিয়েছে এপির একাধিক সূত্র।

 

এপিকে দেওয়া তথ্যে জানা যায়, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর এটিই হুথিদের পক্ষে ইরানের সবচেয়ে সরাসরি হস্তক্ষেপ। মোট ১০ জন কর্মকর্তা ও সেনাসদস্যের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

 

সরকারপন্থী বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাবে হুথিরা সহজেই অগ্রসর হতে পেরেছে বলে জানান এক জ্যেষ্ঠ ইয়েমেনি সামরিক কর্মকর্তা। ন্যাশনাল রেজিস্ট্যান্স বাহিনীর যোগাযোগব্যবস্থায় অনুপ্রবেশ করে হুথিরা তাদের গতিবিধি জানতে পারে বলে জানানো হয়।

 

কৌশলগত বন্দর শহর মোখা খালি করে সরকারি বাহিনী ১০ সেপ্টেম্বর পালিয়ে যায়, আর হুথিরা বিনা বাধায় শহরে প্রবেশ করে। এতে নিকটবর্তী দ্বীপগুলোর ওপরও তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

 

নিরাপত্তা বিশ্লেষক মোজাহেম আলসালুম এপিকে জানান, গত বছর থেকে ইরান হুথিদের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ প্রশিক্ষণ দিয়ে আসছে। জাতিসংঘে ইরানের মিশন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal