Advertise top
বিদেশ

লুপ ট্যুুরে পাওয়া বেতন ফিলিস্তিনের জন্য দান করছেন ম্যাকলেমোর

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম    

লুপ ট্যুুরে পাওয়া বেতন ফিলিস্তিনের জন্য দান করছেন ম্যাকলেমোর
মার্কিন র‍্যাপার ম্যাকলেমোর । ছবি: সংগৃহীত

মার্কিন র‍্যাপার ম্যাকলেমোর ঘোষণা দিয়েছেন যে তিনি ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের "লুপ ট্যুর" থেকে পাওয়া তার পুরো ১০ লাখ ডলার নিট বেতন ফিলিস্তিনি ত্রাণ সংস্থাগুলোর জন্য দান করবেন। 

 

ফিলিস্তিনপন্থী মন্তব্যের জেরে ওই সফর থেকে বাদ পড়ার পর ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

 

ম্যাকলেমোর জানান, এই অর্থ ছয়টি সংগঠনের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যেগুলো সরাসরি ফিলিস্তিনি জনগণকে সহায়তার কাজ করছে। এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড, হিল প্যালেস্টাইন, গাজা সুপ কিচেন, মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস, ইউএনআরডব্লিউএ ইউএসএ ন্যাশনাল কমিটি এবং আনেরা। 

 

তিনি লেখেন, "চেক লিখে দেওয়া আমার জন্য সংহতি প্রকাশের সবচেয়ে সহজ ও কম খরচের একটি উপায়। আমি এটা করছি কারণ আমি পারি, আর এই সংগঠনগুলো সরাসরি কাজ করছে, যখন বিশ্বের একটা বড় অংশ এখনো এই ইস্যু নিয়ে শুধু বিতর্ক করছে।"

 

একই পোস্টে ম্যাকলেমোর নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্র্যাফটকে তার দানের সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানান। 

 

ক্র্যাফট আগে জানিয়েছিলেন, ম্যাকলেমোরকে তার মালিকানাধীন গিলেট স্টেডিয়ামে সফরের নির্ধারিত অনুষ্ঠানে স্বাগত জানানো হবে না। 

 

ম্যাকলেমোরের আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ক্র্যাফট এক বিবৃতিতে জানান, এড শিরান নিজেই আগে থেকে তার কাছে ফিলিস্তিনের মানবিক সহায়তার জন্য ২০ লাখ ডলার প্রতিশ্রুতি দেওয়ার অনুরোধ করেছিলেন।

 

সূত্র: এপি


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal