বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপক রাইয়ান আবদুল বাতেন গ্রেপ্তার হয়েছেন।
ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে বুধবার, ২৮ অক্টোবর বাতেনকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভাণ্ডার টাম্পাবাস্টস এবং ‘আমেরিকাস টপ মাগশট’ সাইটে তার বিরুদ্ধে ওই অভিযোগের কথা উল্লেখ আছে।
বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। ইউনিভার্সিটি অব রচেস্টারে পিএইচডি শেষে ২০২৩ সালে তিনি সেখানে যোগ দেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তারের বিষয়ে বাতেন বা বিশ্ববিদ্যালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আদালতের কোনো রায় জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন