বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে কার্যত জয়ী ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদ। তিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটের।
চিকিৎসক এল-সাইয়েদ এর আগে কোনো নির্বাচিত পদে ছিলেন না। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিপক্ষে মঙ্গলবার, ৩ নভেম্বরের ভোটে লড়েছেন তিনি। গণনায় এগিয়ে থেকে সমর্থকদের উদ্দেশে নিজের বিজয় দাবি করেন তিনি।
মিশরীয় অভিবাসীদের সন্তান এল-সাইয়েদের বয়স ৪২ বছর। তিনি ২০১৫ সালে ডেট্রয়েট স্বাস্থ্য বিভাগের নির্বাহী পরিচালক হন। এর তিন বছর পর গভর্নর পদের ডেমোক্র্যাট প্রাইমারিতে গ্রেচেন হুইটমারের কাছে ২০ শতাংশেরও বেশি ব্যবধানে হারেন।
প্রচারণার শেষ দিকে ডেমোক্র্যাট সহকর্মী হ্যালি স্টিভেন্স রজার্সকে সমর্থন জানান। দলীয় মনোনয়নে অল্প ব্যবধানে এল-সাইয়েদের কাছে হেরেছিলেন তিনি। অন্যদিকে বার্নি স্যান্ডার্স, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও বারাক ওবামা এল-সাইয়েদের পক্ষে দাঁড়ান।
এল-সাইয়েদ সার্বজনীন স্বাস্থ্যসেবার অর্থায়নে ধনকুবেরদের ওপর কর আরোপের পক্ষে। বিদেশি সামরিক সহায়তায় মার্কিন করের অর্থ ব্যয়েরও বিরোধিতা করেন তিনি। দখলদার ইসরাইলের গাজা অভিযানকে তিনি গণহত্যা বলেছেন। দখলদার ইসরাইল এ অভিযোগ প্রত্যাখ্যান করে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে “সন্ত্রাসীদের পক্ষে থাকার” অভিযোগে অভিযুক্ত করেছেন। রজার্স অভিযোগ করেছেন, উগ্রপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত দাতাদের অর্থ নিয়েছে এল-সাইয়েদের প্রচারণা। মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন এল-সাইয়েদ।
প্রচারণায় তিনি বলেন, “যদিও আমি হয়তো গড় আমেরিকানদের চেয়ে কিছুটা ভিন্নভাবে প্রার্থনা করি, আমরা একই জিনিসের জন্য প্রার্থনা করি।”
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন