বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত অবৈধ এসব ভূঁইফোড় পোর্টালগুলো বন্ধে ২০২০ সাল থেকেই সতর্ক করে আসছে কর্তৃপক্ষ। আর এবার হাইকোর্ট আরো শক্ত অবস্থানে গিয়ে আইনি পদক্ষেপ নিতে বললেন।
একইসঙ্গে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।
অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের মাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে রিটটি করেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু।
সূত্র: ডেইলি স্টার অনলাইন
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন