Advertise top
নির্বাচন

মন্ত্রী বললেন সরকার জানে না; সচিব বললেন প্রাথমিক

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম       

মন্ত্রী বললেন সরকার জানে না; সচিব বললেন প্রাথমিক
ইউপি নির্বাচন বিষয়ে মন্ত্রী ও সচিবের বক্তব্য অসামঞ্জস্য। ছবি: বরিশাল নিউজ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ঘোষিত সাত ধাপের সূচি নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যে অসামঞ্জস্য দেখা দিয়েছে। 

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কিছু জানে না এবং এ নিয়ে ইসির সঙ্গে কোনো চিঠি চালাচালি বা আলোচনা হয়নি।

 

এর কিছুক্ষণ পর নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, গতকাল সোমবার ঘোষিত সময়সূচি একেবারেই প্রাথমিক। তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে বৈঠকের পর সময়সূচি চূড়ান্ত করা হবে।

 

প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করতে রাজি হননি ইসি সচিব। তিনি বলেন, “উনি যেটা বলেছেন, সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না।”

 

উল্লেখ্য, গত সোমবার নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপের ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর এবং সপ্তম তথা শেষ ধাপ আগামী বছরের ২৭ মে। তবে ইসি সচিবের ভাষ্যমতে, প্রাথমিক আলোচনায় পাঁচটি ধাপে নির্বাচনের কথা বলা হয়েছিল, সঙ্গে দুটি ধাপ রিজার্ভ রাখা হয়েছে।

সূত্র: প্রথম আলো


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal