Advertise top
গণমাধ্যম

সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম    

সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাংবাদিক পুলক চ্যাটার্জি। ছবি: ফেসবুক

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

দৈনিক সমকাল বরিশাল অফিস থেকে শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

 

পুলক চ্যাটার্জি দৈনিক যুগান্তরের বরিশাল অফিসে সাংবাদিক শাহীনা আজমীনের জুনিয়র রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে দৈনিক সমকালের প্রতিষ্ঠাকাল থেকে প্রায় এক বছর আগপর্যন্ত বরিশাল ব্যুরো প্রধান ছিলেন।

 

তার মৃত্যু সংবাদে বরিশালের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

পুলক চ্যাটার্জির এই আকস্মিক প্রয়াণে বরিশাল নিউজ ডটকম শোকাহত!

 

বিস্তারিত আসছে…


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal