Advertise top
বরিশাল

ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, লাইসেন্স চাই

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম       

ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, লাইসেন্স চাই
ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ বন্ধের দাবিতে শ্রমিকদের মিছিল- সমাবেশ। ছবি: বরিশাল নিউজ

ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ না করে শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় এসব যানবাহনের লাইসেন্স-রেজিস্ট্রেশনের ব্যবস্থার দাবি জানিয়েছে শ্রমিকদের সংগঠনটি।

 

নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বৃহস্পতিবার রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাসদ নেত্রী ড. মনীষা চক্রবর্তী নেতৃত্ব দেন।

 

 

সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ না করে শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় একটি কেন্দ্রীয় ও সমন্বিত নীতিমালার আওতায় এসব যানবাহনের লাইসেন্স-রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণের আওতায় আনার দাবি জানান তারা।

 

বক্তারা আরও বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থে নয়, শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা রক্ষায় নীতিমালা প্রণয়ন করতে হবে। হঠাৎ করে ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করা হলে বিপুলসংখ্যক চালক ও শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। সমাবেশে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal