বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, জাতীয় সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রয়েছে, ঠিক সেই সময়ে আন্দোলনের নামে ১১ দলীয় জোটের ‘ঢাকা-চট্টগ্রাম ‘লংমার্চ’ কর্মসূচি সাধারণ মানুষের গণআকাঙ্ক্ষার পরিপন্থি।
রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট (বিলিয়া) মিলনায়তনে শনিবার,৫ সেপ্টেম্বর আয়োজিত ‘বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা: সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।
এই গোলটেবিল বৈঠকের যৌথ আয়োজন করে ‘সিটিজেন ফোরাম বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস’ (বিসিএআই)।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এতে সভাপতিত্ব করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন