বরিশাল নিউজ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

পৃথক পৃথক র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল জেলা-মহানগর ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি।
নগরীর সদর রোডে দুপুরে এই কর্মসূচি পালিত হয়। র্যালির আগে অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বরিশাল-৫ (সদর) আসনের এমপি ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ অন্যরা।

এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন এর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন