Advertise top
খেলা

পিচ কিউরেটর পেলো বরিশাল স্টেডিয়াম

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম    

পিচ কিউরেটর পেলো বরিশাল স্টেডিয়াম
কবি জীবনান্দ দাশ স্টেডিয়ামের নতুন পিচ কিউরেটর বদিউল আলম খোকন। ছবি: সংগৃহীত

বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের পিচ কিউরেটরের দায়িত্ব দেওয়া হয়েছে বদিউল আলম খোকনকে। ২০০৫ সাল থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের একই দায়িত্বে ছিলেন তিনি । 

 

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অধীনে চলমান প্রায় ৬৫ কোটি টাকার মেগা আধুনিকায়ন প্রজেক্ট শেষে এখন খেলার জন্য প্রস্তুত বরিশালের স্টেডিয়ামটি। 

 

মাসখানেকের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ভেন্যুটি বুঝিয়ে দেবে। এর মধ্যে মিরপুর থেকে কিউরেটর খোকনকে বরিশালে বদলি করা হয়েছে। বদলির বিষয়ে এখনো আনুষ্ঠানিক চিঠি না পেলেও খোকন নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাকে মৌখিকভাবে বলা হয়েছে। এখনো চিঠি পাইনি।’

 

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিমও খোকনের বদলির বিষয়টি নিশ্চিত করে বললেন, ‘বরিশাল নতুন স্টেডিয়াম। নতুন টুর্নামেন্ট যেটা আসছে সেটাও হতে পারে ওখানে। এজন্য একজন অভিজ্ঞ কিউরেটর সেখানে থাকলে ভালো হয়। এ ছাড়া খুলনাতে অনেকদিন খেলা হয় না। সেখানেও একজন অভিজ্ঞ কিউরেটরের দরকার ছিল। আমরা চাচ্ছি একেকজন কিউরেটরকে একেক ভেন্যুতে দায়িত্ব দিতে। যেমন খোকন ভাই খুলনা আর বরিশালে থাকছেন। এতে দেখা যাবে তাদের ট্রাভেলের দূরত্বও কমে যাবে।’

 

খোকনের বদলিতে মিরপুরের কিউরেটরের পদ অবশ্য ফাঁকা থাকছে না। বিসিবির টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিংই এখন থেকে মিরপুরে প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করবেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal