Advertise top
রাজনীতি

এনসিপি নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম       

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
এনসিপি নেতা আসিফ মাহমুদ। ফাইল ছবি।

এনসিপি নেতা  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে চার সদস্যের একটি কমিটিও করা হয়েছে। আসিফ মাহমুদ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন।

 

ঘুষ গ্রহণ, অর্থ পাচার, স্বজনপ্রীতি, আঞ্চলিক প্রভাব, বেআইনি বিটকয়েন লেনদেনসহ প্রায় হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে।

 

দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাতে বিবিসি বাংলা ও ইত্তেফাকসহ ঢাকার গণমাধ্যমগুলো এ  খবর প্রকাশ করেছে। দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম বিশেষ টিমটির নেতৃত্বে রয়েছেন বলে জানা গেছে।

 

অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।

 

আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ হাসিলে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং সম্পর্কিত অভিযোগ রয়েছে দুদকে।

 

দুদক সূত্র জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বেআইনি কাজ হাসিলে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং সম্পর্কিত অভিযোগ। 

 

এছাড়া বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও করা হয়েছে। একইসঙ্গে চাঁদাবাজির অভিযোগ, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব নিয়েও দুদকে  ভুক্তভোগীরা অভিযোগ করেছেন বলে জানা গেছে। 

 

সূত্র জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হওয়ার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে। পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

 

সূত্র: ইত্তেফাক, বিবিসি বাংলা


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal