Advertise top
গণমাধ্যম

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানো হবে: তথ্য প্রতিমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম    

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানো হবে: তথ্য প্রতিমন্ত্রী
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট ৬ কোটি থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি জানান,এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

 

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকেরা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সে পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে শুক্রবার, ৪ সেপ্টেম্বর দুপুরে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং জেলা প্রেস ক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal