বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদের ফল বাতিল হয়েছে। সেই নির্বাচনে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছিলেন তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
আর ৬ হাজার ৬৩ ভোট নিয়ে দ্বিতীয় হওয়া রাশেদ খান এখন সেই নির্বাচনের জিএস ঘোষণা করা হয়েছে।
সাত বছর পর কেন বদলেছে ফল
২০১৯ সালের নির্বাচনে জয়ী গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব নিয়ে পরে প্রশ্ন ওঠে। বিশ্ববিদ্যালয়ের তদন্তে তার ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হওয়ার পর ২০২৫ সালের ২৬ নভেম্বর একাডেমিক কাউন্সিল তার এমফিলের ছাত্রত্ব বাতিল করে। একই সঙ্গে ডাকসুর জিএস পদে তার অবস্থানও অবৈধ ঘোষণা করা হয়।
এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ৩১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট ২০১৯ সালের নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খানকে ওই মেয়াদের জিএস হিসেবে ঘোষণা করে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ভিপি পদে ১১ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা ও সাধারণ শিক্ষার্থী পরিষদের প্রার্থী নুরুল হক নূর।
তার চেয়ে ১ হাজার ৯৩৩ ভোট কম পেয়ে দ্বিতীয় হন ছাত্রলীগের প্রার্থী ও সংগঠনটির তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি পান ৯ হাজার ১২৯ ভোট।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন