Advertise top
শিক্ষা

আগামী বছর যুক্ত হচ্ছে নতুন ৪ বই

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম    

আগামী বছর যুক্ত হচ্ছে নতুন ৪ বই
২০২৭ শিক্ষাবর্ষে এসব বই যুক্ত হচ্ছে। ছবিটি প্রতীকী।

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে ২০২৭ শিক্ষাবর্ষে চারটি নতুন পাঠ্যবই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণির জন্য থাকছে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’। ষষ্ঠ শ্রেণির জন্য থাকছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।

 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বইগুলোর পাণ্ডুলিপির কাজ শেষ করেছে।

 

জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসি) সভায় রবিবার, ২৫ অক্টোবর বইগুলোর চূড়ান্ত অনুমোদন পাওয়ার কথা। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, অনুমোদনের পরই বইগুলো ছাপার জন্য প্রেসে যাবে। বোর্ডের সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মাদ আবু নাসের টুকু আশা করছেন, ১৫ ডিসেম্বরের মধ্যে প্রায় দেড় কোটি কপি ছাপা শেষ হবে।

 

‘খেলাধুলা’ বইয়ে ১৪টি অধ্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ বিভিন্ন খেলার নিয়ম আছে। সঙ্গে আছে প্রাথমিক চিকিৎসা ও আত্মরক্ষার কৌশল। ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইয়ের ১১টি অধ্যায়ে ভাষা, পোশাক, খাদ্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তুলে ধরা হয়েছে।

 

‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ছয় অধ্যায়ে পরীক্ষাকেন্দ্রিক পড়ার বদলে আনন্দময় শিখনের কথা বলে। ‘আমার কারিগরি শিক্ষা’ আট অধ্যায়ে হাতে-কলমে সমস্যা সমাধানের ওপর জোর দেয়।

 

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন জানান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয় পরে প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে সম্প্রসারিত হবে। বাকি দুটি বিষয় যুক্ত হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal