Advertise top
শিক্ষা

এইচএসসির ফল আসছে সপ্তাহেই

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম    

এইচএসসির ফল আসছে সপ্তাহেই
এইচএসসি পরীক্ষা  । প্রতীকী ছবি

ফল প্রকাশের প্রচলিত রীতি অনুযায়ী বৃহস্পতিবার, ২৯ অক্টোবর এইচএসসির ফল আসার সম্ভাবনা বেশি।

 

ফল প্রকাশের জন্য ২৫ থেকে ২৯ অক্টোবর সময় প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এর মধ্যে বৃহস্পতিবার, ২৯ অক্টোবরকেই সম্ভাব্য দিন বলে জানিয়েছে ঢাকা বোর্ডের উচ্চপর্যায়ের একটি সূত্র।

 

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রস্তাবিত সময়ের মধ্যে ফল প্রকাশের কথা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সুনির্দিষ্ট তারিখ রবিবার, ২৫ অক্টোবর জানা যাবে বলে তিনি আশা করছেন।

 

এ বছর পরীক্ষা ২ জুলাই শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে বেশ কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal