বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

রংপুর সিটি করপোরেশনের প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১৮ শতক জমি মাত্র ৫০ লাখ টাকা ঘুসের বিনিময়ে হাতছাড়া করার অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, জমি-সংক্রান্ত মামলায় ইচ্ছাকৃতভাবে আদালতে অনুপস্থিত থেকে একতরফা রায়ের সুযোগ করে দেওয়া হয়েছে। মামলাটি খারিজ হওয়ার আট মাস পার হলেও আপিল না করায় সিটির সম্পত্তি শাখার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে।
রংপুর সিটি করপোরেশনের নথিপত্র অনুযায়ী, রঘুনাথগঞ্জ মৌজার কেরানীপাড়া চৌরাস্তা মোড়ে সিএস রেকর্ড অনুযায়ী মোট ১৮ শতক জমি সিটি করপোরেশনের নামে রেকর্ডভুক্ত। স্থানীয়ভাবে জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানা গেছে।
সেই জমিতে দোকান তুলে ভোগ করছেন জনৈক রমজান আলী মধু। রমজান জানিয়েছেন, তার বাবা কীভাবে ওই জমির মালিকানা পেয়েছিলেন, সে বিষয়ে তার কাছে কোনো দলিল বা নথি নেই। দখলসূত্রে সেখানে দোকানঘর নির্মাণ করে তিনি ভাড়া আদায় করে আসছেন।
জমিটি উদ্ধারে ২০২১ সালে রংপুরের যুগ্ম জেলা জজ আদালত-১-এ মামলা করে সিটি করপোরেশন। মামলার দীর্ঘ শুনানিতে রমজান জমির মালিকানার পক্ষে কোনো দলিল আদালতে উপস্থাপন করতে পারেননি বলে জানা গেছে।
তবে অভিযোগ রয়েছে, সিটি করপোরেশনের সম্পত্তি শাখার কর্মকর্তা ও কয়েকজন সার্ভেয়ারের সঙ্গে যোগসাজশ করে মামলায় সুবিধা নেন রমজান। আদালত থেকে নোটিশ জারি হলেও মামলার শুনানিগুলোতে বাদী সিটি করপোরেশন ও তাদের নিয়োজিত আইনজীবী অনুপস্থিত ছিলেন। এভাবে সাত কার্যদিবস আদালতে অনুপস্থিত থাকার পর ২০২৫ সালে একতরফা রায়ে মামলাটি খারিজ হয়ে যায়।
রমজান আলী মধু দাবি করেছেন, সিটি করপোরেশন আদালতে উপস্থিত না থাকায় তিনি মামলায় সুবিধা পেয়েছেন। তাছাড়া সিটি করপোরেশন ও তাদের আইনজীবীকেও ‘ম্যানেজ’ করতে হয়েছে তাকে ।
এদিকে মামলাটি খারিজ হওয়ার পর আট মাস পেরিয়ে গেলেও সিটি করপোরেশন এখনো আপিল
এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, জমি উদ্ধারে মামলা করার পর কেন সিটি করপোরেশন টানা সাত কার্যদিবস আদালতে উপস্থিত হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন,অবৈধভাবে সিটি করপোরেশনের জমি হাতছাড়া হয়ে থাকলে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন