Advertise top
খেলা

৫ম বারের মতো সাফ সভাপতি সালাউদ্দিন!

বরিশাল নিউজ ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০২ আগষ্ট ২০২৬, ০৮:৪৫ পিএম       

৫ম বারের মতো সাফ সভাপতি সালাউদ্দিন!
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন - সাফ এর সভাপতি কাজী সালাউদ্দিন ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব থেকে বিদায় নিলেও দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নেতৃত্বে থাকছেন কাজী সালাউদ্দিন। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

শনিবার, ১লা আগস্ট অনুষ্ঠিত কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে তার পুনর্নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে ২০০৯ সালে শুরু হওয়া সাফ সভাপতির দায়িত্বে টানা আরও একটি মেয়াদ নিশ্চিত করলেন সাবেক এই তারকা ফুটবলার।

 

কাজী সালাউদ্দিন ২০০৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হন। পরের বছর তিনি প্রথমবারের মতো সাফের সভাপতি হন। এরপর থেকে প্রতিটি নির্বাচনেই সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। এবার নিয়ে তিনি পঞ্চমবারের মতো সাফের সর্বোচ্চ পদে দায়িত্ব পেলেন।

 

সাফের আগের গঠনতন্ত্র অনুযায়ী, কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি সভাপতি থাকতে পারতেন না এবং ৭০ বছরের বেশি বয়সীদের নির্বাহী কমিটিতে থাকার সুযোগও ছিল না। তবে গত বছর গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এসব বিধিনিষেধ তুলে দেওয়া হয়। এরপর থেকেই সালাউদ্দিনের পুনর্নির্বাচন প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছিল।

 

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমর্থন নেননি সালাউদ্দিন। পরিবর্তে নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের সমর্থনে তিনি মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা ও প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal